বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আইআরইএনএ’ সভায় এমপি আবু জাহিরের নেতৃত্বে দেশের প্রতিনিধি দলের যোগদান

  • আপডেট টাইম শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ইন্টারন্যাশনাল রিনিউবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) বার্ষিক সাধারণ সভায় যোগ দিয়েছে বাংলাদেশের প্রতিনধি দল। এমপি আবু জাহির এর নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সভায় যোগ দেয়।
গতকাল শুক্রবার দুবাইয়ের রাজধানী আবুধাবিতে অষ্টম আইআরইএনএ’র আইন প্রনেতা ফোরামের সভায় যোগ দেন তাঁরা। আজ ও আগামীকাল এজেন্সির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এগুলোতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন এমপি আবু জাহির। তাঁর সঙ্গে রয়েছেন, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, বেগম নার্গিস রহমান এমপি ও মোছাঃ খালেদা খানম এমপি।
এদিকে, হবিগঞ্জে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বৃহৎ উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ এমপি আবু জাহিরকে গণসংবর্ধনার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসী। আগামী রোববার তিনি প্রধান অতিথি হিসেবে এ সংবর্ধনা সভায় যোগ দিবেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া আক্তার।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আরব আমিরাতের ব্যবসায়ী রাখাল কুমার গোপ সিআইপি ও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মোঃ সালেহ আহমেদ তালুকদার, হারুন আল রশিদ রঙ্গু এবং স্বপন কুমার পাল। এমপি আবু জাহির আগামী ১৯ জানুয়ারি দেশে ফিরবেন বলে কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com