বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে মিথ্যা মামলায় ফেঁসে যাচ্ছেন বাদী

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মিথ্যা অভিযোগ এনে থানায় মামলা করে ফেঁসে যাচ্ছেন মামলার বাদী। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমাণিত না হওয়ায় বাদীর বিরুদ্ধে আদালতে মানহানি মামলার প্রস্তাব করেছেন। মাধবপুর থানার মনতলা তদন্ত কেন্দ্রের মামলার তদন্ত কর্মকর্তা এসআই রতন লাল দেব জানান, গত ৭ নভেম্বর মাধবপুর উপজেলার আউলিয়াবাদ গ্রামে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ওই গ্রামের মোজাহিদুল ইসলাম রুবেল একই গ্রামের মাইমুনা আক্তার ও তার স্বামী হিরন মিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করেন। এ মামলার দায় থেকে বাঁচতে আউলিয়াবাদ গ্রামের মাইমুনা আক্তার একই গ্রামের জাকারিয়া নোমান, শফিকুল ইসলাম সেবু, শাহাব উদ্দিন সুলতান, মোজাহিদুল ইসলাম রুবেল ও রুহুল আমীন নামে গত ২৪ নভেম্বর একটি মামলা করেন। কিন্তু মামলা তদন্তকালে দেখা যায়, মামলার বাদীর ব্যবহৃত মোবাইল ফোন কললিষ্ট সংগ্রহ করে পর্যালোচনা করে দেখা যায় গত ১৯ নভেম্বর ঘটনার সময় বিকাল ৫ টায় মামলার বাদী ঘটনাস্থল আউলিয়াবাদ গ্রামে উপস্থিত ছিল না। ওই সময় তার অবস্থান ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায়। মামলার বাদী মাইমুনা আক্তার ও তার স্বামী হিরন মিয়া মোজাহিদুল ইসলাম রুবেল এর মামলার প্রতিশোধ নিতে মিথ্যা মামলা করেন। এ কারণে আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে অহেতুক হয়রানি ও ক্ষতিগ্রস্থ করার দায়ে পেনাল কোডের ২১১ ধারায় বাদীর বিরুদ্ধে গত ৩১ ডিসেম্বর মাধবপুর থানা চূড়ান্ত রিপোর্ট মিথ্যা মামলা নং-৩৫ আদালতে দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে মাইমুনা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে আইনজীবীর মাধ্যমে নারাজি আবেদন দাখিল করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com