বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে ঢাকা অভিমুখে রোডমার্চ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ২৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দ-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবানে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে চল চল ঢাকায় চলো রোডমার্চ গতকাল (৬ জানুয়ারী) শুক্রবার বেলা ২টায় নবীগঞ্জ বাজার কেন্দীয় গোবিন্দ জিউড় আখড়ায় উদ্বোধন করা হয়।
নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- মৃনাল কান্তি রায় মিনু, দিবাংশু শেখর দাশ রিন্টু, অরবিন্দু বনিক, রাখাল চন্দ্র দাশ, সাধন চন্দ্র দাশ, অমলেন্দু সুত্রধর, গৌরমনি সরকার, তনয় কান্তি ঘোষ অনজন, সুমন ভট্টাচার্য, হিমাংশু রায়, সুজিত দে, সুমন তালুকদার, বিধান পাল, রিপ্টু তালুকদার, বিপুল চন্দ্র দাশসহ সংগঠনের অন্যান্য নের্তৃবৃন্দ।
সভায় আজ ৭ জানুয়ারী শনিবার বেলা ২ টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়ে প্রধানমন্ত্রীর কার্য্যালয়ে স্মারকলিপি পেশ করার জন্য সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে লোকজন ঢাকায় যোগদান করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com