বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউরের বিরুদ্ধে চাল ও নগদ টাকা আত্মসাতের অভিযোগ ॥ তদন্তের নির্দেশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে চাল ও নগদ টাকা আত্মসাতের বিষয়ে আনিত অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হবিগঞ্জ স্থানীয় সরকার শাখা। স্থানীয় সরকার শাখার সিনিয়ির সহকারী কমিশনার মোঃ তুহিন হোসেন স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, ইউনিয়ন পরিষদের বন্যায় ক্ষতিগ্রস্থ কর্মহীন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ১ম, ২য় ও ৩য় পর্যায়ের চাল ও টাকা আত্মসাতের বিরুদ্ধে তদন্তের জন্য আজমিরিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। পত্রে অভিযোগের বিষয়টি তদন্তক্রমে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মোঃ নলিউর রহমান তালুকদারের বিরুদ্ধে শাহানুর মিয়া গং গত বছরের ২৩ অক্টোবর ৮ টন চাল ও নগদ ৮৫ হাজার ১’শ টাকা আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্ততের নির্দেশ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com