মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৫৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোহাঃ অলিদ মিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার দায়েরের প্রতিবাদে গতকাল সোমবার সকালে মাধবপুর প্রেসক্লাবের উদ্যোগ মানববন্ধন ও প্রতিবাদ করা হয়। তিনি সম্প্রতি বিভিন্ন পত্রিকায় উপজেলার মুক্তিযোদ্ধা চত্ত্বরে গড়ে ওঠা বিএইচএল কোম্পানী শিল্পনীতি লঙ্গন করে প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে জনস্বার্থে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে কোম্পানীর এইচ আর এডমিন বাদী হয়ে সাংবাদিক অলিদ মিয়াকে হয়রানী করতে ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করেন। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে গতকাল সোমবার সকালে মাধবপুর প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকবৃন্দ এ কর্মসূচী পালন করেন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সেক্রেটারী সাব্বির হাসান, সহ-সভাপতি মোঃ আবুল খায়ের, সুব্রত দেব, আলমগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুখেন দেবনাথ, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, সিনিয়র কাওছার আহমেদ, সাংবাদিক সানাউল হক শামীম, হীরেশ ভট্টাচার্য্য, আবুল হোসেন সবুজ, রাজিব দেব রায় রাজু, বিপ্লব আচার্য্য সুজন, রাখাল দে, একলামুল আলম লেবু, ইলিয়াছ কাঞ্চন তানহা, এশিয়ান টিভি প্রতিনিধি আজিজুর রহমান জয়, লিটন পাঠান প্রমুখ।
প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন অলিদ মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা ঐক্যবদ্ধ ভাবে আরো কঠোর কর্মসূচী পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com