সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

আজ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবিগঞ্জে গত বছরের তুলনায় কমেছে সাড়ে ৪হাজার পরীক্ষার্থী

  • আপডেট টাইম রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩০০ বা পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় হবিগঞ্জ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৪ হাজার কমেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখার তথ্য অনুযায়ী, সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে হবিগঞ্জে এবার মোট পরীার্থীর সংখ্যা ১৩ হাজার ৩১ জন। এ হিসেবে গতবারের চেয়ে এবার ৪ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী কমেছে। গতবার পরীক্ষার্থী ছিল ১৭ হাজার ৩৭৫ জন।
২০২১ সালে হবিগঞ্জের ৯টি উপজেলায় এইচএসসিতে ১৪ হাজার ৩৩, কারিগরী ২ হাজার ৪০৩ ও আলীমে পরীক্ষার্থী ছিল ৯৩৯ জন। কিন্তু এবার কমে গিয়ে পরীক্ষার্থীর সংখ্যা হয়েছে এইচএসসিতে ১১ হাজার ৮৪৯, কারিগরিতে ৪৩০ ও আলীমে ৭৫২ জন। সে হিসেবে জেলায় পরীক্ষার্থী কমেছে এইচএসসিতে ২ হাজার ১৮৪, কারিগরীতে ১ হাজার ৯৭৩ ও আলীমে ১৮৭ জন। আশঙ্কাজনক হারে শিক্ষার্থী কমেছে কারিগরি বিভাগে। গতবার পাসের হার বেশি হওয়ায় এ বছর অনিয়মিত পরীক্ষার্থী অনেক কমেছে। আর অনিয়মিত পরীক্ষার্থী কমার কারণেই মূলত এ বছর মোট পরীক্ষার্থী কমেছে বলে মনে করছে শিক্ষা বিভাগ।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল আলম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠানে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৬ নভেম্বর থেকে জেলার ৯টি উপজেলার ১৭টি কেন্দ্রে পরীা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোর আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষা চলাকালে সার্বণিক ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকবে। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com