বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

আমাকে উন্নয়ন কাজের কথা বলে দিতে হয় না, নিজে থেকেই করি- এমপি আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আদর্শ রিচি গ্রামে রিচি শাহী ঈদগাহ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে ঈদগাহটির ঢালাই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মোনাজাতে অংশ নেন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।
সংসদ সদস্য বলেন, আমাকে উন্নয়ন কাজের কথা বলে দিতে হয় না। নিজে থেকেই এলাকার উন্নয়নে কাজ করি। জনগণের উন্নয়নেই আমার আনন্দ। এ সময় তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও রিচি ঈদগাহে উন্নয়ন অব্যাহত রাখার আশ্বাস দেন।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, রিচি গ্রাম পঞ্চায়েতের সভাপতি হাজী আছান উল্লা, সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আলী, ঈদগাহ কমিটির সভাপতি সৈয়দ মুছন মিয়া, সাধারণ সম্পাদক হাজী গোলাম মোহাম্মদ, রিচি সমাজকল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক জিতু মিয়া, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুলসহ রিচি গ্রামে মুরুব্বীয়ান ও যুবসমাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com