মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

দু’শতাধিক মোটর সাইকেল শোডাউন নিয়ে নবীগঞ্জে পুজা মন্ডপ পরিদর্শন করলেন এড. আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৪০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ দু’শতাধিক মোটর সাইকেল শোডাউন এবং বিপুল পরিমাণ দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের পুজা মন্ডপ গুলো পরিদর্শন করেছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী এড. আলমগীর চৌধুরী।
গতকাল মঙ্গলবার (৪রা অক্টোবর) দিন ব্যাপী নবীগঞ্জ উপজেলার ১নং ইউনিয়নের চৌকি বাউসী, বাল্লার হাট, ফতেহপুর, জগন্নাথপুর, সোনাপুর, চরগাও এবং হলিমপুর গ্রামে অনুষ্টিত দুর্গা উৎসবে পুজারী ও ভক্তবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন গজনাইপুর ইউপি চেয়ারম্যান সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক সাধারণ সম্পাদক তৃণমুল আওয়ামীলীগ নেতা সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমদ খালেদ, ২নং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আক্তার হোসেন ছুবা, ১নং ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাশ, সাবেক চেয়ারম্যান মেহের আলী মহালদার, সাবেক প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, ইনাতগঞ্জ ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, কাউন্সিলর জাকির হোসেন, সাবেক কাউন্সিলর প্রাণেশ দেব, আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, ফরহাদ আহমদ চৌধুরী, ১নং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম দাশ, সাংগঠনিক সম্পাদক সমিরন দাশ, আনোয়ার হোসেন, আশিষ দাশ, হরিপদ দাশ, ধলঞ্জয় দেবনাথ, পৌর ছাত্রলীগের সভাপতি বাবলু আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুর রকিব ও আব্দুল আজিজ, হাফিজ আহমদ প্রমূখ।
এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শান্তিপুর্ণভাবে দুর্গা উৎসব পালন এবং আইনশৃংখলা রক্ষায় দলীয় নেতাকর্মীসহ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com