সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে লন্ডন প্রবাসী ও সমাজসেবক শেখ আবু তালিবকে সংবর্ধনা খাতা, কলম, স্কেলসহ শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমাম বাড়ি মাদ্রাসায় লন্ডন প্রবাসী ও বিশিষ্ট সমাজ সেবক শেখ মোস্তফা কামাল আবু তালিবকে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
গতকাল রোববার বাদ যোহর জামিয়া ইসলামিয়া আরাবিয়া ইমাম বাড়ি মাদ্রাসায় শায়খুুল হাদিস আল্লামা মুফতি আব্দুল কাইয়ুম কালানজুরির সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের মুহতামিম মুফতি লুৎফুর রহমান খানের সঞ্চালনায় উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আল আমিন, মাওঃ সালমান আহমদ, মাওঃ ওমর ফারুক, মাওঃ আসাদ, হাজী রজব আলী, বর্তমান মেম্বার মুশাহিদ মিয়া, লহরজপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মোস্তফা মিয়া, শ্রীমতপুর গ্রামের শেখ জুবাঈদ মিয়া, শেখ মিন্টু মিয়া মশাজান, শেখ মইনুল ইসলাম, শেখ মহিরুল ইসলাম, শেখ জুবায়েদ মিয়াম নুরুল ইসলাম সহ এলাকার আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় শেখ মোস্তফা কামাল আবু তালিব মাদ্রাসার একটি নতুন ভবন করে দিতে সাহায্য সহযোগিতা করবেন এবং মসজিদের তৃতীয় তলার অসম্পূর্ণ কাজে তিনি সহযোগিতা প্রদান করবেন বলেও আশ্বাস দেন। উল্লেখ্য এ সময় তিনি উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে খাতা, কলম, স্কেল শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও তিনি ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মাওলানা আব্দুল আজিজ কর্তৃক প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানেও শিক্ষার্থীদের মধ্যে খাতা, কলম, স্কেল শিক্ষা সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com