রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে সাউথ আফ্রিকা প্রবাসীকে কুপিয়ে সর্বস্ব লুট

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে আজিজুর রহমান খান কামরুল (৪০) নামে সাউথ আফ্রিকা এক প্রবাসীকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত।
এ ঘটনা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি হুড়াকুল গ্রামের আলী আমজাদ খানের পুত্র।
আহত সূত্রে জানা যায়, তিনি গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাকির মোহাম্মদ বাজার থেকে বাড়ি ফেরার পথে শানখলা এলাকায় পৌঁছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে তার টমটম গতিরোধ করে। এক পর্যায়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তার অবস্থা অবনতি হলে তাকে সিলেট প্রেরণ করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com