মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলের স্নানঘাট ইউনিয়ন জন্ম নিবন্ধন সেবায় জেলার শ্রেষ্ঠ নির্বাচিত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৬৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ আগস্ট মাসের জন্ম নিবন্ধন সেবায় অধিক নিবন্ধন সম্পন্ন করে বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা বিষয়ক প্রশিণ শেষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ শ্রেষ্ঠত্বের পুরস্কার প্রদান করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা এ শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক এনামুল হাবীব। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নূরুল ইসলাম, উপ-পরিচালক বিজেন ব্যানার্জি, স্থানীয় সরকার শাখার কমিশনার মোঃ আশাদুল হক, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com