মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরে পুতুলসহ আটক ৫ জনকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঢাকাইয়া পট্টি থেকে আটক পারভীন আক্তার পুতুলসহ আটক ৫ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসার মালিক লন্ডন প্রবাসী সফিক উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার গডফাদার কিতাব আলী ও সফিককে খুঁজছে পুলিশ।
জানা যায়, গত মঙ্গলবার দুপুরে ডিবির ওসি মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই অভিজিৎ ভৌমিকসহ একদল পুলিশ শহরের বাণিজ্যিক এলাকার ঢাকাইয়া পট্টির সফিক আহমেদের বাসায় অভিযান চালায়। এ সময় আলোচিত পারভীন আক্তার পুতুল (৪০), জামালপুর জেলার পাতালিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা ফাতেমা আক্তার নিশি (২২), হবিগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আছকির মিয়ার পুত্র শাহানাজ মিয়া (২৩), বানিয়াচং উপজেলার তেলগড়ি গ্রামের হর কিশোর বৈষ্ণবের পুত্র কৃষ্ণধন বৈষ্ণব (৪০), উত্তর শ্যামলীর আরফান আলীর পুত্র মোজাম্মেল হক (২৭) কে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যায়। এ সময় তাদের বাসা তল্লাশী করে কনডম, যৌন উত্তেজক ট্যাবলেট ও যৌন কাজে ব্যবহৃত সামগ্রী জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই অভিজিৎ ভৌমিক বাদি হয়ে উল্লেখিতরাসহ বাসার মালিক সফিকসহ কয়েকজনের নাম উল্লেখ করে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com