বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর থেকে বিষধর সাপ উদ্ধার ॥ সাতছড়িতে অবমুক্ত

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার খড়কি গ্রামের একটি বাড়ি থেকে একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাতছড়িতে তা অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে ওই গ্রামের হাজি বাড়ির উজ্জল মিয়ার বাড়ি থেকে হবিগঞ্জ জেলার সাপ উদ্ধারকর্মীর প্রতিনিধি মোঃ সুজায়েত আলী সৌরভ ও উবায়দুর রহমান হিমেল গতকাল সকালে যান। তার ঘরের ভেতরে একটি ইদুরের গর্ত থেকে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘন্টা চেষ্টার পর সাপটি উদ্ধার করা হয়। সাপটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে ওই সাপটি গর্ত থেকে বের হয়ে হাঁস, মুরগি ও ডিম খেয়ে ফেলে। আবার গবাদি পশুকে কামড়িয়ে আহত করে। সাপের ভয়ে আতংক অবস্থায় ছিলো ওই বাড়ির মানুষ। সাপটি প্রায় ৫ হাত লম্বা। সাতছড়ি উদ্যানে অবমুক্তের সময় উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা আজহারুল ইসলাম ও রেঞ্জ অফিসার তোফায়েল আহমেদ। তবে সাপটি পুরুষ ছিলো বলে জানান সৌরভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com