মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে জাতীয় শোক দিবস উদযাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল ১৫ আগষ্ট লাখাই মুক্তিযোদ্ধা সরকারী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ মোঃ জাবেদ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন। অনুষ্ঠানে শুরুতে কোরান তেলাওয়াত করেন স্নাতক ১ম বর্ষের ছাত্র মোঃ মইনুল তালাুকদার, গীতা পাঠ করেন তাপস কিশোর রায়। স্বাগত বক্তব্য রাখেন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মোঃ মুজিবুল হক, প্রভাষক রাজীব কুমার আচার্য্য এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ কাইয়ূম আলী, প্রভাষক তাপস কিশোর রায়, প্রভাষক সৈয়দ মোঃ আফজাল, প্রভাষক মোঃ আলী আজম, প্রভাষক কৃষ্ণমোহন বণিক, প্রভাষক মোঃ সেলিম মিয়া, প্রভাষক অজয় কুমার দাস, প্রভাষক সুরঞ্জন চন্দ্র দেব, প্রভাষক মোঃ আলাউদ্দিন, প্রভাষক মোঃ নজরুল ইসলাম, অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান, হিসাব রক্ষক মোঃ আলমগীর চৌধুরী, শিক্ষার্থীদের পক্ষে আলেয়া আক্তার, মোঃ আশিকুর রহমান, মোঃ সাইফুল ইসলাম, মোঃ নাইম আহমেদ, মোঃ সালাম মোল্লা, মোঃ মিজানুর রহমান, বিশ্বজিৎ দেবনাথ, মোঃ মোবাশ্বির আহমেদ শুভ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন জাতির জনকের আদর্শে অনুপ্রাণীত হয়ে শিক্ষার গুনগতমান বৃদ্ধিসহ শিক্ষা বিস্তারে সকলকে মনোনীবেশ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ জাবেদ আলী বলেন, বাঙ্গালী জাতির অনুস্মরণীয় অনুকরণীয় ব্যক্তি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার কারণে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র। জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলে সার্বিক সহযোগিতা করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমিটির নেতৃবৃন্দ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন লাইব্রেরীয়ান মোঃ কাউছার আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com