সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

দেশের কিছু লোক রাজনীতির নামে মানুষ হত্যার পায়তারায় জড়িত-এমপি আবু জাহির

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যারা ধর্মের নাম ব্যবহার করে সমাজে অপকর্মের করে বেড়ায় তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে শোহাদায়ে কারবালার স্মরণে শানে আহলে বায়েতে রাসুল (সাঃ) ও সুন্নী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কদমচালী হুজুর কেবলার তরিকতপন্থী ও আশেকানবৃন্দের ব্যানারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে এমপি আবু জাহির আরও বলেন, ইসলাম কখনও মানুষ হত্যা সমর্থন করে না। দেশের কিছু লোক রাজনীতির নামে মানুষ হত্যার পায়তারায় জড়িত। এরা যেন অতীতের ন্যায় ভবিষ্যতেও অরাজকতা না করতে পারে সে ব্যাপারে সরকারকে সহযোগিতা করে আমাদের দায়িত্ব। এ সময় তিনি দেশে ইসলাম ধর্মের চর্চায় বর্তমান সরকারের নানা আয়োজন ও সহযোগিতার কথা তুলে ধরেন। মাওলানা আবুল কাশেম নকশেবন্দীর সভাপতিত্বে এ সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা উসমান গনি, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আবিদুল হক, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা সৈয়দ মাসুকুর রহমান, মাওলানা কামাল উদ্দিন আনছারী, হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা মনিরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com