শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ শহরের মহাপ্রভূর আখড়া সড়কে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় মার্চেন্ট এসোসিয়েশনের নিন্দা জ্ঞাপন ॥ অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি

  • আপডেট টাইম শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মহাপ্রভূর আখড়া সড়কে ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় গতকাল রাত হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সামছু মিয়ার সভাপতি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাচ্চু পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, সহ-সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, কোষাধ্যক্ষ হাজী সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, ক্রীড়া সম্পাদক আব্দুল হান্নান, সাহিত্য শিক্ষা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সামাজুল খান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান মুরাদ, শ্রম ও সমাজ কল্যাণ সম্পাদক রতন কুমার রায়। এছাড়া কার্যকরি কমিটির সদস্য নাসির উদ্দিন, মোঃ আহাদ মিয়া, শ্যামল চন্দ্র রায়, তাজুল ইসলাম, মহিবুর রহমান টিপু, সাইদুর রহমান সেলিম, কেশব মিত্র, অঞ্জন রায় ও পলাশ মোদক। সভায় হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশনের দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, উজ্জল খান, জাহাঙ্গীর খান, বাবলু রায়, অসিত চক্রবর্তীসহ অন্যান্য ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং আগামী ২৪ ঘটনার ভিতরে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অনথ্যায় হবিগঞ্জের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার করার হুশিয়ারী উচ্চারণ করেন। এর আগে ঘটনার পর পরই তাৎক্ষাণিক প্রতিবাদ সভা করেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন। এ সভা থেকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। কিন্তু হামলাকারীদের গ্রেফতার না করায় নিন্দা প্রকাশ করেন ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com