মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে ভোটারের ছবি তোলাকে কেন্দ্রে সরকারি কর্মচারীর উপর হামলা

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৫৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি উত্তোলন কাজে হামলার শিকার হয়েছেন কামরুল হাসান (৩০) নামের এক সরকারি কর্মচারী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলার মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। ঘটনার পরপরই উপস্থিত লোকজন আহত কর্মচারী কামরুলকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করেন। আহত কামরুল হাসান উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলায় গত ১০ জুন থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ছবি উত্তোলন কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ জুন) সকাল ১০টা থেকে ছবি উত্তোলন কাজ শুরু হয়। দুপুর ১২টার দিকে লাইন ভেঙে জোরপূর্বক এগিয়ে আসার চেষ্টা করেন শামীম মিয়া ওরফে শামীম উসমান। এ সময় তাকে শৃংখলা রাখার আহ্বান জানান নির্বাচন অফিসের কর্মচারী কামরুল হাসান। তখন শামীম মিয়া ওরফে শামীম উসমান তার সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে কামরুলের উপর অতর্কিত হামলা চালায়। এতে অট্টগোল সৃষ্টি হলে ঘন্টাখানেক সময় ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকে। আহত কামরুল হাসান জানান, আমি ছবি তোলার কার্যক্রমে দায়িত্ব পালনকালে শামীম মিয়াকে শৃংখলা রাখার আহ্বান জানালে সে তার লোকজনকে সাথে নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কোন কিছু বুঝে উঠার আগেই ৫/৭ জন মিলে আমাকে খিলঘুষি ও লাথি মারতে থাকে। এতে আমার মাথা, মুখ, হাত-পাসহ শরীরের নানান জায়গায় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। হামলাকালে তারা আমার পকেটে থাকা মোবাইল ফোন খেড়ে নিয়ে ভেঙে ফেলে এবং পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান-এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমার অফিসের কর্মচারী সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিখার হয়েছেন। এ ব্যাপারে উর্ধ্বতনের সাথে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান জানান, হামলার বিষয়টি আমরা জানার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি। এ ব্যাপারে আহতের পক্ষ থেকে থানায় অফিযোগ দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com