বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাট এম.কে ডায়াগনস্টিক সেন্টার থেকে ভূয়া ডাক্তার আটক

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৮৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকার এম.কে ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকের ভূয়া ডাক্তার জাফরুল হাসান (২৮) কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আটক জাফরুল হাসান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার আলমগনর মোঃ আতর আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট এম.কে ডায়গনস্টিক এন্ড ক্লিনিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত আনজুম পিয়া এবং সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক অভিযান পরিচালনা করে ভূয়া ডাক্তারকে আটক করেন।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক জানান, প্রতারক জাফরুল হাসান দীর্ঘদিন ধরে চুনারুঘাট এমকে ডায়াগনস্টিক সেন্টারে ভূয়া সার্টিফিকেট ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছেন জাফরুল হাসান। নওগাঁ জেলার ডাঃ মোহাম্মদ তামীমের বিএমডিসি কোড ব্যবহার করে ডাক্তার সেজে ভুয়া চিকিৎসা দিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জাফরুল হাসানকে আটক করা হয়। এর আগে ভোলা জেলায় শায়েস্তাগঞ্জের সুতাং আলমদিনা ডায়াগনস্টিক সেন্টারে অন্য ডাক্তারের বিএমডিসি কোড ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাফরুল হাসান রোগীদের সঙ্গে প্রতারণা করার বিষয়টি স্বীকার করেছেন। পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে বিকেলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার এএসআই মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।
এদিকে ভূয়া ডাক্তার জাফরুল হাসান আটকের পর বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রতারক জাফরুল হাসান এর আগে ভোলা জেলায় নওগাঁ জেলার ডাঃ মোহাম্মদ তামিম এর এমবিবিএস, সিএমইউ, ডিএমইউ (আল্ট্রা) পিজিটি (মেডিসিন) বিএমডিসি কোড ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। শুধু তাই নয় তার প্রতারনা থেকে রেহাই পায়নি এক তরুণীও। ভোলায় তার চেম্বারে ডাক্তার দেখাতে এসে পরিচয় হয় ইশরাত জাহান নামের এক তরুণীর। সে ওই তরুণীর সাথে এমবিবিএস পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। একপর্যায়ে ওই তরুণীকে পালিয়ে গিয়ে বিয়ে করে প্রতারক জাফরুল হাসান। বিষয়টি ইসরাতের পরিবারে জানাজানি হলে বেড়িয়ে আসে তার গোপন তথ্য। তাদের প্রেমের বিষয়টি মেনে নেয়নি ইসরাতের পরিবারের লোকজন। পরবর্তীতে ভোলা থেকে পালিয়ে এক ঔষধ কোম্পানির প্রতিনিধির মাধ্যমে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আলমদিনা ডায়াগনস্টিক সেন্টারে চেম্বার করেন। তার বিরুদ্ধে ভোলা থেকে একটি অভিযোগ আসে হবিগঞ্জ সিভিল সার্জন বরাবরে। অভিযোগ পেয়ে তদন্তে নামেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক। গত বৃহস্পতিবার প্রতারক জাফরুল হাসানের ভূয়া এবং জ্বাল সকল কাগজপত্র বিএমডিসিতে পাঠানো হয়। বিএমডিসি তার সকল কাগজপত্র যাচাইয়ে দেখা যায় ডাঃ মোহাম্মদ তামিমের। এরপর তাকে আটক করা হয়।
অভিযুক্ত জাফরুল হাসান জানায়, সে ২০০৯ সালে এসএসসি পাস করে ২০১১ সাল এইচএসসি পাস করে চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়। এর পর অর্থাভাবে লেখাপড়া করতে পারেনি।
এ বিষয়ে সিভিল সার্জন অফিসের একজন ডাক্তার বাদি হয়ে উক্ত ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com