শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের বন্যা কবলিত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পৌর আওয়ামী লীগ। গতকাল এসব খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক কাউন্সিলর গৌতম কুমার রায়। আরও উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহবাজ চৌধুরী, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান মিয়া, আব্দুর কদ্দুছ, এডভোকেট নূরুল কবির টুকন, হাজী আব্দুর রউফ, মোঃ আব্দুল আজিজ ইউনুস, আশুতোষ অধিকারী শংকর, মোঃ ইকরাম হোসেন, মোঃ দেলোয়ার হোসেন দিলু, সাবেক কাউন্সিলর মোঃ আলমগীর, দেওয়ান মোস্তাক গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মামুন, শেখ আনিসুজ্জামান, অমিয় রায়, মোতাব্বির খান, হুমায়ুন কবীর সাহেদ, মাখন পাল, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পার্থ সারথি রায়, মোস্তফা কামাল সংগ্রাম, জিয়া উদ্দিন জিয়া, মোঃ জসিম উদ্দিন, বেলাল উদ্দিন, মোজাম্মেল হক তালুকদার শাহীন, অর্থ সম্পাদক কুতুব উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ ফজলুল করিম, দপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক খোকন তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক সত্যজিত দাশ রনি, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল হান্নান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক তাজ উদ্দিন দুলাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বিশ্বজিৎ আচার্য্য, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর রেজা, কৃষি বিষয়ক সম্পাদক সাজিদুর রহমান চৌধুরী, সহ প্রচার সম্পাদক শামীম খান, মিজবাহুল জামান খান, শেফাল বণিক, শিরু চৌধুরী, মহিবুর রহমান তালুকদার, মামুন, ইয়াছিন চৌধুরী জনি, রজত রায় প্রমুখ। হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার রায় জানান, পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত এক, দুই ও আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিজনকে চাল, ডাল, আলু, তেল ও লবন দেওয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত রাখা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com