মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে বন্যার্ত মানুষের মাঝে বাসদ ও উদীচীর ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩২৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাসদ ও উদীচী। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও ঘরবাড়িতে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে রান্নাকরা খাবার বিতরণ করেন সংগঠন দু’টির নেতাকর্মীরা।
বিতরণকাজে সম্পৃক্ত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশ, উদীচী বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রিপন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভির রহমান, বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য শিক রুবিনা আক্তার রুবি, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের গণিত বিভাগের মেধাবী ছাত্র সুব্রত দেব, বানিয়াচং এলআর সরকারি উচ্ছ বিদ্যালয়ের ছাত্র অমিত হাসান, মেধাবিকাশ উচ্ছ বিদ্যালয়ের ছাত্র হৃদয়, মাহী, মোনায়েম, আরিফুল, আয়েশ, দোহা প্রমুখ। ত্রাণ বিতরণকারীরা জানান, তারা নিজেদের সংগঠনের নেতাকর্মীদের অর্থে এসব খাদ্য বিতরণ করেছেন। তাদের একাজ অব্যাহত থাকার পাশাপাশি কারও চিকিৎসার দরকার হলে চিকিৎসার ব্যবস্থাও করার চেষ্টা করবেন বলে জানান। তারা দেশ-বিদেশের বিত্তবান ও হৃদয়বান মানুষদেরকে নিজ নিজ উদ্যোগে এই দুর্দিনে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া যারা বাসদ এবং উদীচীর ত্রাণ তহবিলে দান করতে আগ্রহী তাদেরকে বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশের বিকাশ নাম্বার ০১৭৩৭০৭৩৭৯৩, উদীচী বানিয়াচং শাখার সভাপতি রিপন চন্দ্র দাশের নাম্বার ০১৭২০৫৬১১৩১ ও সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণবের নাম্বার ০১৭২০৬৯৪২০৯-এ সহায়তা প্রেরণের অনুরোধ জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com