শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক বানিয়াচংয়ে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জের প্রেমিক যুগলকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ ৪ জন গ্রেপ্তার হবিগঞ্জে শিল্পদূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদী হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ॥ ভোগান্তিতে রোগীরা কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

লাখাইয়ে শীতের আগাম সবজিতে জমজমাট স্থানীয় হাটবাজার

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ কড়া শীতের কড়া নাড়ার আগেই লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজারে আসতে শুরু করেছে নতুন শীতকালীন শাকসবজি। স্থানীয় কৃষকদের ক্ষেতের সুস্বাদু ও টাটকা সবজির সমারোহে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বুল্লা, কালাউক, বামৈ, লাখাই ও মোড়াকরি বাজার। নতুন সবজির এই আগমনে ক্রেতা-বিক্রেতাদের মাঝে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।
গতকাল শুক্রবার সকালে উপজেলার প্রধান বাজারগুলো ঘুরে দেখা যায়, আড়ত ও খুচরা দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলা, লালশাক, ডাঁটাশাক, শসা, কাঁচা টমেটো ও নতুন আলুর মতো শীতের নানা আয়োজন। বাজারে টাটকা সবজি আসায় প্রতিদিন সকালেই ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, মৌসুমের শুরুর দিকে ক্রেতাদের মাঝে নতুন শাকসবজির চাহিদা সবসময়ই বেশি থাকে। ফলন ভালো হওয়ায় এবং কৃষকরা সরাসরি ক্ষেত থেকে সবজি বাজারে নিয়ে আসায় পণ্যের গুণগত মানও বেশ ভালো রয়েছে।
বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করে জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতে শীতের সবজির সরবরাহ আরও বহুগুণ বেড়ে যাবে। সরবরাহ বাড়লে সব ধরনের শাকসবজির দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com