শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক বানিয়াচংয়ে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জের প্রেমিক যুগলকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ ৪ জন গ্রেপ্তার হবিগঞ্জে শিল্পদূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদী হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ॥ ভোগান্তিতে রোগীরা কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

  • আপডেট সময় শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বয়স মাত্র অষ্টম শ্রেণিতে পড়ার। যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর পড়াশোনায় মেতে থাকার কথা, সেই বয়সেই হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে মেধাবী কিশোর মো. আশরাফুল। মরণব্যাধি ইনটেস্টাইন গ্যাংগ্রিনে (অন্ত্রের টিস্যু পচে যাওয়া) আক্রান্ত হয়ে সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে একাধিকবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার অন্ত্রের বড় একটি অংশ কেটে ফেলতে হয়েছে। কিন্তু দীর্ঘ চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। এখন অর্থাভাবে থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তার চিকিৎসায়। আশরাফুল মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। সে ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। শান্ত স্বভাবের ও খেলাধুলাপ্রিয় এই কিশোর পরিবারের একমাত্র সন্তান। তার বাবা থেকেও নেই বলে জানিয়েছে পরিবার। ফলে অসুস্থ ছেলেকে বাঁচানোর লড়াইয়ে গত এক মাস ধরে প্রায় একাই ছুটে বেড়াচ্ছেন তার মা। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আশরাফুলের চিকিৎসার জন্য ইতোমধ্যে বিপুল অর্থ ব্যয় হয়েছে। জমানো টাকা ও শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেছে। অথচ এখনো প্রতিদিন চিকিৎসার পেছনে প্রায় ৬ থেকে ৭ হাজার টাকা প্রয়োজন হচ্ছে। অসহায় মায়ের পক্ষে প্রতিদিন এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় ছেলের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল মানুষ ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে আশরাফুলের পরিবার। তাদের প্রত্যাশা, সবার সম্মিলিত সহযোগিতায় প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিয়ে সুস্থ জীবনে ফিরতে পারবে এই কিশোর। আশরাফুলের চিকিৎসায় সহযোগিতা পাঠাতে ০১৭৪০৬১১৩৮৯ (বিকাশ ও নগদ) এই নাম্বারে, মো. আলম (আশরাফুলের মামা) ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com