শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মাধবপুরে পানিতে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

মাধবপুর থেকে ॥ হবিগঞ্জে মাধবপুরে ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের গোরস্থানে রাস্তায় খালের পানিতে ভাসমান অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকালে শিমুলঘরে গোরস্থানে রাস্তায় খাল থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
দুপুরে স্থানীয় সময় শিমুলঘর গ্রামের গোরস্থানে রাস্তায় খালের পানিতে নবজাতকের ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। বিকেলে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম ও এসআই মোখলেছুর রহমান ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জে পাঠানো হয়েছে ও একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com