শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জ ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নে জনশুমারী ও গৃহগণনাকারীদের প্রশিক্ষণ সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৪৫৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের জনশুমারী ও গৃহগণনাকারী হিসেবে নিয়োগ পাওয়া সুপারভাইজার ও গননাকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন পরিষদে মোট ৩৬ জন গননাকারী ও ৬ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেয়া হয়।
রবিবার বিকেলে উপজেলার ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গননাকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্তের মধ্য দিয়ে শেষ হয় সুপারভাইজার ও গণনাকারীদের ৪দিন ব্যাপী প্রশিক্ষণ। এখানে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের উপজেলা জোনাল অফিসার ঝলক চন্দ্র দাশ, আইটি সুপারভাইজার জহিরুল ইসলাম। ৯ জুন এ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২নং বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়া। ৯ জুন থেকে ১২ জুন পর্যন্ত প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষনে সমাপনী বক্তব্য রাখেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আক্তার হোসেন ছোবা মিয়া। বক্তব্যে তিনি সবার উদ্দেশ্যে বলেন ইউনিয়নের প্রতিটি পরিবার যেন গণনার অন্তর্ভুক্ত হয়। আগামী ১৫ জুন থেকে জনশুমারী ও গৃহগণনা কার্যক্রম শুরু হবে। যা আগামী ২১ জুন এ কার্যক্রম সমাপ্ত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com