রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে নিখোঁজের ২০ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২০ ঘন্টা পর মোজাক্কির মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। মোজাক্কির মিয়া (২৫) ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে। স্থানীয়রা জানায়, সোমবার সকালে নৌকাযোগে হাওড়ে কাজ করতে যায় মোজাক্কির মিয়াসহ ৩ যুবক। হাওড়ে কাজ শেষে নৌকা যোগে বাড়ি ফেরার পথিমধ্যে নৌকাতে থাকা অপর দুই যুবকের অগোচরে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মোজাক্কির। সাথে থাকা ওই দুই যুবক হঠাৎ নৌকায় মোজাক্কিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে নদীতে নেমে আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করলেও মোজাক্কিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
গতকাল মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকায় মোজাক্কিরের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান সহকারে একদল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান বলেন- মোজাক্কির মৃগী রোগী ছিল বলে তার পরিবার জানিয়েছে, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com