শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বৃষ্টি উপেক্ষা করেই মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি-কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৩২১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মোতাচ্ছিরুল ইসলাম বলেন, জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কটূক্তির মতো দুঃসাহস যারা দেখিয়েছে, তাদেরকে রাজপথে মোকাবেলা করা হবে। যারা এরকম স্পর্ধা দেখিয়েছে তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। ভবিষ্যতে এরকম যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা রাজপথে দাতভাঙা জবাব দেব। গতকাল সোমবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। এ সময় তিনি আরো বলেন, আমি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করব। এ সময় বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদেরও সদা সজাগ থাকার আহ্বান জানান তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিএনপি’র নেতাকর্মী কর্তৃক হত্যার হুমকি ও কটূক্তির প্রতিবাদে প্রবল বৃষ্টি উপেক্ষা করেই হবিগঞ্জ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্তজা আলীর সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলে বৃষ্টিকে উপেক্ষা করে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে স্থানীয় শিরিষতলায় গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com