বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ পৌরসভার শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান দেশপ্রেমিক হয়ে উঠলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব-জাহাঙ্গীর কবির নানক

  • আপডেট টাইম শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আজকের শিক্ষার্থীদের দিকে জাতি তাকিয়ে আছে। তারা সুনাগরিক ও দেশপ্রেমিক হয়ে উঠলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। তিনি শুক্রবার বেলা সাড়ে ১১ টায় সার্কিট হাউজে হবিগঞ্জ পৌরসভার শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন আজকের শিক্ষার্থীদের মাঝেই ভবিষ্যতে প্রকাশিত হবে শেখ হাসিনার দেশপ্রেম, সততা ও নিষ্ঠা। হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য আজিমুস সামাদ ডন, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষা সহায়তা হিসেবে অস্বচ্ছল পরিবারের ২৩ জন শিক্ষার্থীকে ১ লাখ ৬৫ হাজার টাকা অনুদান দেয়া হয়। পৌরসভার পক্ষ হতে জনানো হয় ১শ অস্বচ্ছল পরিবারের শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয় যা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com