মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচংয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে মোবাইল কোর্টে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরের বানিয়াচংয়ের কাগাপাশা বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি। এ সময় কাগাপাশা বাজারে এক ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রি করা এবং পশুপাখি ও মানুষের ঔষধ এক সঙ্গে রেখে বিক্রি করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং কাগাপাশা ডায়াগনস্টিক সেন্টার এর নিবন্ধন না থাকায় ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেয়া হয়। দুইদিনের অভিযানে বানিয়াচং উপজেলায় সঠিক কাগপত্র না থাকায় ৪টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি’র সাথে যোগাযোগ করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করেন। আইন অমান্য করে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com