শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বানিয়াচংয়ের দক্ষিণ পশ্চিম ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৩৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গতকাল (২৭ মে) শুক্রবার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আরমান ভূইয়া প্রার্থীদের হাতে প্রতীক তুলেদেন। এ সময় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রার্থী ও কর্মী সমর্থকদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া পেয়েছেন নৌকা প্রতীক, অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন মোটর সাইকেল, শেখ মোয়াজ্জেম হুসেন পেয়েছেন আনারস এবং মোহাম্মদ ইত্তেহাদ হোসেইন মুবিন পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়া সংরক্ষিত আসনের ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থীর মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ১৫ জুন এ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। অত্র ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৯ হাজার ৫শ ১১ জন, তন্মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৬শ ৭১ এবং মহিলা ভোটার ৯ হাজার ৮শ ৪০ জন। নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com