শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরে মোটর সাইকেল চুরির হিড়িক ২৪ ঘণ্টায় ৬টি সাইকেল উধাও

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মোটর সাইকেল চুরির হিড়িক পড়েছে। গত ২৪ ঘণ্টায় সদর হাসপাতাল ও শহরের প্রাণকেন্দ্র রূপালি ম্যানশন এলাকা থেকে ৬টি মোটর সাইকেল চুরি হয়েছে। এ নিয়ে আতংক বিরাজ করছে।
এদিকে সচেতন মহল জানিয়েছেন, হবিগঞ্জ সদর হাসপাতাল ও রূপালি ম্যানশনের আশেপাশে অপরাধীদের অভয়রাণ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই একশ্রেণির যুবকরা দলবেঁধে আড্ডা দেয়। আর সুযোগ পেলেই মোটর সাইকেল নিয়ে চম্পট দেয়। তাদের একটি সংঘবদ্ধ সিন্ডিকেট রয়েছে। কখন কে কোথায় যায়, সেই সুযোগে মাষ্টার চাবি দ্বারা মোটর সাইকেলের লক ও তালা খুলে স্টার্ট দিয়ে সহজেই নিয়ে যায়। যদিও ওই এলাকাগুলোতে সিসি ক্যামেরা রয়েছে। কিন্তু তাদের ছবি অস্পষ্ট থাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সনাক্ত করতে পারছে না।
গতকাল বুধবার সকাল ও সন্ধ্যায় রূপালি ম্যানশন এলাকা থেকে ওষুধ কোম্পানীর দুই প্রতিনিধির দুইটি মোটর সাইকেল নিয়ে যায় চেরের দল। একইভাবে গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালের নিচ থেকে দুইটি মোটরসাইকেল চুরি হয়। এ ছাড়াও আরও বিভিন্ন এলাকা থেকে দুইটি মোটর সাইকেল চুরি হয়। এ বিষয়ে সদর থানায় দুইটি অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশের এক কর্মকর্তা জানান, তাদের অভিযান অব্যাহত আছে। অচিরেই চোরদের গ্রেফতার করে মোটর সাইকেল উদ্ধার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com