শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাট সীমান্তে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা চৌমুহনী (টেকেরঘাট) গ্রামে দুই দল চোরাকাবারিদের মাঝে সংঘর্ষে মহিলা ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত জলিল মিয়া (৬০) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও কাজল মিয়া (৫৫) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহতদের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। আহতরা হলেন আনোয়ারা (৫৫), সেলিম মিয়া (৩০), হাবিব মিয়া (১৫), কবির মিয়া (৬০) ও উস্তার মিয়া (৪২), আব্দুন নুর (৩৫)। গতকাল (২৫ মে) বুধবার দুপুরে সেলিম মিয়া ও কবির মিয়ার মাঝে মাদক বিক্রি নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা গেছে, এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে রাতে থানার ওসি আলী আশরাফসহ একদল পুলিশ হাসপাতালে আসেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com