সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বামকান্দি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা ॥ লম্পটের স্বীকারোক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৩৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে লম্পট আব্দাল মিয়া (২৫)। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাতের আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে বিজ্ঞ আদালত আব্দাল ও তার সহযোগি মুহিনকে কারাগারে প্রেরণ করেন। প্রসঙ্গত, ১৭ মে মঙ্গলবার সকালে ওই গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দাল মিয়া তার সহযোগি মামুন মিয়া, মুহিন মিয়াকে নিয়ে একই গ্রামের ৫ম শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধল গ্রামের সফিক মিয়ার বাড়িতে তালাবদ্ধ করে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই ছাত্রীর পরিবার তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাকে পাওয়ার পর বিষয়টি জানাজানি হলে স্থানীয় মুরুব্বীদের অবগত করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তাৎক্ষনিক খবর পেয়ে সদর থানার ওসি গোলাম মর্তুজাসহ একদল পুলিশ হাসপাতালে ছুটে এসে শিশুর জবানবন্দি নেন এবং সাথে সাথে পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে বামকান্দি এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আব্দাল ও সহযোগী মুহিন মিয়াকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দাল ঘটনার সত্যতা স্বীকার করে। রাত ৮টার দিকে ওই শিশুর খবর নিতে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। আব্দাল জানায়, সম্প্রতি বিয়ে করার পর তার স্ত্রী তাকে রেখে চলে যায়। এ কারনে সে অনেক মেয়ের সাথে প্রেম করতে চায়। কিন্তু আর্থিক অনটনের কারনে তাকে কোনো মেয়ে পাত্তা দেয়নি। এ কারনে সে ওই শিশুকে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর পিতা দুলাল মিয়া বাদি হয়ে আব্দাল, মামুন ও মুহিনকে আসামি করে মামলা করেন। ওসি আরও জানান, ইতোমধ্যে দুইজনকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ মামলায় অন্য আসামিকেও ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com