মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আ’লীগের কমিটি স্থগিত

  • আপডেট টাইম বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামী লীগ নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কমিটি স্থগিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগ এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী ও ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী নেওয়াজ গাজী এ প্রতিনিধিকে জানিয়েছেন। উক্ত ওয়ার্ডে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী তুহিন আহমেদ রাজা, আওয়ামী লীগ নেতা টুনু মিয়া, হাফেজ আইয়ূব আলী সহ আরো অনেক নেতৃবৃন্দ অভিযোগ তুলে ধরেন। এর পরও কমিটি ঘোষণা দেয়ায় গঠিত উক্ত কমিটিকে স্থগিত ঘোষণার দাবী ওঠে।
স্থগিত ওয়ার্ড কমিটি পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সমন্বয়ে একটি স্বচ্ছ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হবে বলেও উপজেলা আওয়ামী লীগ ও ইউপি আওয়ামী লীগের নানা সূত্রে ও নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করছেন। ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, আমরা আশাবাদী প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনে ও কমিটিতে প্রকৃত ত্যাগী কর্মীরা সঠিক মূল্যায়ন পাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com