বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

পাথারিয়ার ডাবল হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে হত্যা মামলার আসামী তারা মিয়া শশুড়বাড়ী এসেও শেষ রক্ষা হলনা। ডাবল হত্যা মামলা পলাতক সাজাপ্রাপ্ত আসামি তাঁরা মিয়াকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। গতকাল রাত সাড়ে ৮ টায় তারা মিয়াকে সদরের দক্ষিণ যাত্রাপাশা শশুড়লয় থেকে গ্রেপ্তার করা হয়। সে বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত হাসন আলীর ছেলে। থানা সূত্রে জানা যায়, তারা মিয়া ২০০৮ সালের হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী। দীর্ঘদিন যাবত সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিল। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই হারুন, এসআই মোহাম্মদ তোহা, এএসআই সাদ্দাম হোসেনসহ সংঙ্গীয় পুলিশ সদস্যদের সহায়তায় আসামির শশুরবাড়িতে অভিযান চালিয়ে তারা মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পলাতক আসামীসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com