মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শহরের যশেরআব্দায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় সংঘর্ষ ॥ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ৮ মে, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করার ঘটনা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত আনোয়ার মিয়ার পুত্র জুয়েল মিয়া ও রুবেল মিয়া দীর্ঘদিন ধরে মাদক বিক্রি যুবসমাজ ধ্বংস করে দিচ্ছে। এর প্রতিবাদ করে একই গ্রামের মনু মিয়ার পুত্র সাজন মিয়া ও দৌলত মিয়া। এতে জুয়েল মিয়া ও তার লোকজন তাদের প্রতি ক্ষিপ্ত হয়। গতকাল এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় মৃত আনোয়ার মিয়ার স্ত্রী আরশ বিবি (৬০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া মনু মিয়ার পুত্র শাহজাহান, দৌলত মিয়া, মৃত জব্বার মিয়ার পুত্র দুদু মিয়া, তার পুত্র এবাদুল ইসলামকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষ হতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com