বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

আজমিরীগঞ্জে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৭ মে, ২০২২
  • ২৩৫ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আরেকজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) সকালের দিকে পৃথক এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সকালে ঈদ জামাতের আগে কুশিয়ারা নদীতে গোসল করতে যান শাহজাহান। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। এদিকে, হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আহত হয়েছেন একই গ্রামের বাসিন্দা সত্যলাল দাস (৩৫)। তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী জানান, বজ্রপাতে মৃত্য হওয়া ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com