সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শায়েস্তাগঞ্জে সাড়ে ৪ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এমপি আবু জাহির ॥ আবারও নৌকা প্রতীকে ভোট দেয়ার অঙ্গীকার

  • আপডেট টাইম সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার বাসিন্দা ৪ হাজার ৬২১ জন নারী-পুরুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ৪৬ টন ২২১ কেজি চাল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি প্রধান অতিথি হিসাবে এই চাল বিতরণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে এমপি আবু জাহির নৌকা প্রতীকে ভোট দিয়ে দেশবাসী উপকৃত হয়েছেন কি না জানতে চাইলে উপস্থিত উপকারভোগীরা চিৎকার করে জানানÑ তাঁরা উপকৃত হয়েছেন। তিনি উন্নয়ন-অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার আহবান জানান। এ সময় উপস্থিত নারী-পুরুষ হাত তুলে পুনরায় নৌকা প্রতীকে ভোট দেবেন বলে অঙ্গীকার করেন।
চাল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র এমএফ আহমেদ অলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলর এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।
পৌরসভা সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের বাসিন্দা ৪ হাজার ৬২১ জন নারী-পুরুষের প্রত্যেককে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল দেয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিটি ওয়ার্ডের নাগরিকদের মাঝে আলাদা বুথ থেকে এ উপহার বন্টন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com