সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিএনপি-জামায়াত কোনো ইস্যু তৈরী করতে না পেরে দিশেহারা

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০১৪
  • ৬০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জে পৌর আওয়ামীলীগের ইফতার মাহফিলে এমপি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামায়াত কোনো যুক্তি সংঘত ইস্যু তৈরী করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছে। তারা উপায় না পেয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে। এ সরকার এসবের প্রতি কান না দিয়ে জনগণের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান শান্তিতে পালন করতে পারছে লোকজন। তিনি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় এলেই সারা দেশে উন্নয়নের জোয়ার দেখা দেয়। তার সাথে আমরা সমুদ্রের সীমানার মামলায় বিজয় হয়েছি। এসব সহ্য হচ্ছে না অপপ্রচারকারীদের।
রোববার শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিচ্ছে বলেই জনগণ আবারো ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছে।
ইফতার পূর্ব পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাসুদউজ্জামান মাসুকের পরিচালনায় এতে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগ উপদেষ্টা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এডঃ হুমায়ূন কবির সৈকত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, আব্দুল মুকিত, পৌর কাউন্সিলর আব্দুল গফুর, আবু আহমেদ বেলু চৌধুরী, রজব আলী, ফরিদ হাসান, সিতার আহমেদ, কামরুজ্জামান আল রিয়াদ, পৌর যুবলীগ সভাপতি আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ সভাপতি গাজীউর রহমান ইমরান, সাধারণ সম্পাদক ফখরুল হামিদ, আবু আল তালহা, তাজুল ইসলাম পুলক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com