রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

জামায়াত নেতা ভেবে বিচারককে আটক করতে গিয়ে কারাগারে ডিবি পুলিশ

  • আপডেট টাইম সোমবার, ১৪ জুলাই, ২০১৪
  • ৫৬৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জামায়াত নেতা ভেবে বিচারককে আটক করতে গিয়ে আমিরুল মোমিনিন নামের এক ডিবি পুলিশকে ৭ দিনের কারাদ- দিয়েছেন আদালত।
রোববার বিকাল সাড়ে ৫টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেরপুর-১ এর সিনিয়র বিচারক বিচারক মো. মতিউর রহমান এ রায় দেন। আদালত সূত্রে জানা গেছে, রোববার দুপুরের দিকে জামায়াত নেতা ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে।
পরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর সিনিয়ার বিচারক মো. মতিউর রহমান এজলাস থেকে নেমে একটি রিকশায় উঠে বাড়ি যাওয়ার সময় গোয়েন্দা পুলিশের সদস্য আমিরুল মোমিনিন (কনস্টেবল নং-১৩৬) তাকে জারজিস হুসাইন ভেবে আটক করতে উদ্বুদ্ধ হয় এবং তার সঙ্গে অসাদাচরণে লিপ্ত হয়। এসময় ওই গোয়েন্দা সদস্যকে আদালতে এনে আটক দেখিয়ে পুিলশ হেফাজতে নেয়া হয়।
পরে বিকাল সাড়ে ৫টার দিকে আদালত তাকে দন্ডবিধির ৩৫২ ধারায় ৭দিনে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এর আগে অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ, সহকারি পুলিশ সুপার আব্দুল জলিল সিনিয়র বিচারক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com