লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ (৩০) ও মোসাইদ (৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে বিকেল ৫টা ২৫ মিনিটের সময় উপজেলার করাব ইউনিয়নধীন মধ্য সিংহগ্রাম সাকিনের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়।
?গ্রেফতারকৃত আব্দুল্লাহ উপজেলার মধ্য সিংহগ্রামের জলফু মিয়া ওরফে জফু মিয়ার ছেলে এবং মোসাইদ সিংহগ্রাম পশ্চিম গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হেফাজত থেকে মোট ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় এলাকায় মাদক ব্যবসা ও চুরির সাথে জড়িত বলে পরিচিত। ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।