রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ ঝড় ও শিলা বৃষ্টিতে বোরো ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ, বানিয়াচংসহ বিভিন্ন এলাকায় প্রচুর শিলা বৃষ্টি হয়েছে। অনেক অসহায় পরিবারের ঘরের টিন ফোকা করে দেয় শিলা বৃষ্টি। শিলা বৃষ্টির আঘাতে মাটির সঙ্গে নুইয়ে পড়েছে উঠতি ফসল গম, মসুর, ভূট্টা, পেঁয়াজ, রসুন, ধানসহ বিভিন্ন ফসল ও সবজি।ঝরে পড়েছে সজনে ও আমের মুকুল। কোনো কোনো বাগানে আম গাছের ডালপালাও ভেঙে পড়েছে। ভেঙ্গে পড়েছে পাহাড়ী অঞ্চলের গাছপালা।
এদিকে ফসলের পাশাপাশি বাগান এলাকার কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘরের দেয়াল ভেঙে গেছে, উড়ে গেছে ছাউনি। ফোকা হয়ে গেছে ঘরের টিন। গতকাল সোমবার ভোর রাতে শিলাবৃষ্টি হয়। পাশাপাশি ঝড়ও হয়। কয়েকজন কৃষক বলেন, শিলা বৃষ্টিতে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। শিলা বৃষ্টিতে গাছের পাতা পর্যন্ত ঝড়ে গেছে। মাঠের সব ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা সহজেই এ ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com