শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শ্রীমঙ্গলে ফলের পাইকারি আড়তে অনিয়মের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৩৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং ফল ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার পোষ্ট অফিস রোড, সাগরদীঘি রোড, নতুন বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং মৌসুমী ফল ব্যবসার প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত তদারকি অভিযানে পাকা ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা, খুচরা ব্যবসায়ীদের পাকা বিক্রয় ভাউচার প্রদান না করা, অতিরিক্ত দামে মৌসুমী ফল বিক্রয় করা, প্রতিশ্রুত অনুযায়ী ফল সরবরাহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স নাহিদা ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, সাগর দীঘি রোডে অবস্থিত রহমান ফল ভান্ডারকে ৭ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত রেশমা ফল ভান্ডারকে ৫ হাজার টাকা, জুবায়ের বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা, মেসার্স ঐশী বাণিজ্যালয়কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com