শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচং থেকে তিন চোর আটক ॥ টমটম জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে চোরাই টমটমসহ ৩ চোরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (২৩ মার্চ) রাতে এসআই সন্তোষ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য দৌলতপুর দক্ষিন পূর্বপাড়া গ্রামের লুৎফুর রহমানের পুত্র মাছুম মিয়া ও একই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র লেবু মিয়া এবং মোঃ সিদ্দিক মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যমতে চুরি যাওয়া টমটম উদ্ধার করা হয়। উল্লেখ্য গত, ২৫ জানয়ারি দিবাগত রাতে ওই গ্রামের টমটম চালক মোঃ মুক্তাদির মিয়ার বসত ঘরের টিনের বেড়াযুক্ত বারান্দার কক্ষ হতে অজ্ঞাতনামা চোর/চোরেরা তাহার ব্যবহৃত টমটম গাড়ী চুরি করে নিয়ে যায়। পরে ২৬ জানুয়ারি উক্ত বিষয়ে বানিযাচং থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে টমটম উদ্ধার করা হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, চুরি ডাকাতি মদ গাঁজা ইয়াবা গ্রাম্য দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ দমনে বানিয়াচং থানা পুলিশ তৎপর রয়েছে। তিনি উপজেলা বাসীর উদ্দেশ্যে বলেন যে কোন ধরণের অপরাধ সংঘটিত হওয়ার পূর্বেই পুলিশকে খবর দিন। খবর দাতার পরিচয় গোপন রাখা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com