মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে মুক্তিযোদ্ধা সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে “মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা”-২০২২ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্য বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ মার্চ) নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে উপজেলা পজীব কর্মকর্তা সাকিল আহমেদ ও হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক পংকজ কান্তি পল্লবের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার গৌর প্রসাদ রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, বীরমুক্তিযোদ্ধা ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছনি চৌধুরী, হবিগঞ্জ জেলা প্রাতিষ্ঠানিক সন্তান কমান্ডের আহবায়ক ফখরুদ্দিন খান পারভেজ, যুগ্ম আহবায়ক সমীরণ কিশোর দাশ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান সবুজ, তানভীর, গোবিন্দ, ইমাদুল, শফিক প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com