বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

হবিগঞ্জে রমজান মাসে ৯১ হাজার ৮২০ পরিবার পাবে টিসিবির পণ্য

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধির কারণে নি¤œবিত্ত মানুষের মাঝে এখন শুধুই দীর্ঘ নিঃশ^াস। রমজানে দ্রব্যমূল্যের দাম আরও বাড়ার শঙ্কা করছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে চাল, ডাল, চিনি, তেল ও পেঁয়াজ খোলাবাজারে বিক্রি করার উদ্যোগ নিয়েছে সরকার। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এসব পন্য বিক্রি করা হবে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের ৯১ হাজার ৮২০ পরিবার রমজান মাসে দুইবার ভর্তুকি মূল্যে পাবে এসব পণ্য। আজ রোববার সকালে শহরের চিল্ড্রেন পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সহকারী কমিশনার শামসুদ্দিন মো. রেজা, মো. শোয়েব শাত-ঈল ইভান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রাশেদ খান, সাবেক সভাপতি ফজলুর রহমান, মো. নাহিজ, বিটিভির জেলা প্রতিনিধি মো. আলমীগর খান ও সাবেক সাধারণ সম্পাদক শাহ্ ফখরুজ্জামান। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আজ রোববার থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হবে। হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা, ৬টি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের ৯১ হাজার ৮২০ পরিবার রমজান মাসে দুইবার ভর্তুকি মূল্যে এ পণ্য পাবেন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ফ্যামিলি কার্ডভূক্তরা টিসিবির ট্রাক থেকে ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে ২ থেকে ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com