মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৬৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে ভাসমান বেডে সবজি ও মসলা ফসল আবাদ করা কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামে উক্ত মাঠদিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তমিজ উদ্দিন খান। অনুষ্ঠিত মাঠদিবসে পানিতে কচুরিপানার উপর মাটি ছাড়াই উৎপাদিত লাউ, খিরা, টমেটো, মরিচ, ডাটা, লাইশাক, ঢেড়স, লালশাক, নাগামরিচ প্রদর্শন করা হয়। মাঠদিবসে কৃষক-কৃষাণীরা ভাসমান বেডে সবজি ও মসলা ফসল আবাদের অভিজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এ প্রযুক্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপজেলা কৃষি অফিসার এ কে এম মাকসুদুল আলম বলেন- ভাসমান বেডে সবজি চাষ করলে একদিকে যেমন পুষ্টিকর, সুস্বাদু ও নিরাপদ শাকসবজি পাওয়া যায় অন্যদিকে কচুরিপানায় ইঁদুর ও মশার বাসস্থান নষ্ট হয়। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ করে কৃষক-কৃষাণী সাবলম্বী হচ্ছেন। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য- ২০১৮ সাল থেকে নবীগঞ্জে সদর, ইনাতগঞ্জ, দীঘলবাক, বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের কচুরিপানার স্তুপ জমে পতিত স্থানে কৃষক প্রশিক্ষণ ও প্রদর্শনী স্থাপনের মাধ্যমে ভাসমান বেডে সবজি উৎপাদনে কৃষকদের উদ্ভুদ্ধ করে আসছে নবীগঞ্জ কৃষি অফিস।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com