শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শিবপাশা ইউনিয়নে খুচরা সার বিক্রেতা লাইসেন্স প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নে খুচরা সার বিক্রেতা লাইসেন্স প্রদানে স্বজনপ্রীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে এ লাইসেন্স দেয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ কর্ াহয়েছে।
শিবপাশা ইউনিয়নের ব্যবসায়ি শোয়েব মিয়া, মো. মহিউদ্দিন, মো. রুমান মিয়া, ফজল মিয়া, আমজাদ হোসেন, লিলু মিয়া, নাজিম উদ্দিন ও জহিরুল ইসলাম গতকাল রবিবার জেলা প্রশাসক বরাবর এ অভিযোগ প্রদান করেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন যাবত শিবপাশা ইউনিয়নের সার বিক্রেতা লাইসেন্সধারীদের সাথে যৌথভাবে সার, বীজ ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। গত ২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবপাশা পাঁচ খুচরা সার বিক্রেতার লাইসেন্স বাতিল করে নতুন করে উপযুক্ত ব্যবসায়িদের লাইসেন্স দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তি মোতাবেক ৫টি লাইসেন্সের জন্য শিবপাশা ইউনিয়নের ১৯ জন আবেদন করেন।
গত ৩ ফেব্রুয়ারি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান ও শিবপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিজেদের পছন্দের লোকজনকে লাইসেন্স প্রদান করেন।
লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, যে ৪জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে এদের কেউই প্রকৃত ব্যবসায়ি নন। এমনকি শিবপাশা বাজারসহ অত্র এলাকায় তাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই। এরা বাজার ব্যবসায়ি সমিতির কোন সদস্যও নয়। যে ৪জনকে লাইসেন্স প্রদান করা হয়েছে এদের একজন ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদারের জামাতা। এমনকি ওই ইউনিয়নের ১নং ও ৮নং ওয়ার্ডে কোন খুচরা সার বিক্রেতারকে লাইসেন্স কাউকে দেয়া হয়নি। পাশাপাশি ৬নং ও ৯নং ওয়ার্ডে একজন করে লাইসেন্সধারী বিক্রেতা থাকা সত্ত্বেও নতুন করে আরেকজন করে বেআইনীভাবে লাইসেন্স পাইয়ে দিয়েছেন উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান।
অভিযোগকারী ব্যবসায়িগণ নিজেদেরকে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত উল্লেখ করে বলেন, তারা দীর্ঘদিন যাবত শিবপাশা বাজারে সার-বীজ-কীটনাশকের ব্যবসা করছেন। কিন্তু তাদেরকে লাইসেন্স প্রদান না করায় তারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখিন। বর্তমানে কৃষকদের নিকট তাদের লাখ-লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। এমতাবস্থায় অভিযোগকারীরা গত ৩ ফেব্রুয়ারি আজমিরীগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির দেয়া লাইসেন্স বাতিল করে তাদেরকে পুর্নবিবেচনা করার আবেদন জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com