শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান সাইফুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামি এখনও অধরা

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের চাঞ্চল্যকর ল্যাব টেকনোশিয়ান হত্যা মামলায় প্রধান আসামি এখনও অধরা। ন্যায় বিচার পাওয়া নিয়ে বাদি সংশয় প্রকাশ করেছেন। ঘটনার এক মাস পার হয়ে গেলেও তাও মূল আসামি গ্রেফতার হয়নি। প্রধান আসামি গ্রেফতার নিয়ে ইতোমধ্যে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ সচেতন মহল মানববন্ধনসহ আল্টিমেটাম দেন। কিন্তু কাজ হয়নি কিছুতেই। তবে পুলিশ জানিয়েছে, প্রধান আসামিকে ধরতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৮ ডিসেম্বর শহরের টাউন হল এলাকার প্রকাশ্যে সাইফুল ইসলামকে (২৫) পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বোন বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ ইতোমধ্যে দুইজনকে আটক করে রিমা-ে এনে জিজ্ঞাসাবাদ করেও তাদের কাছ থেকে কোনো কিছু জানতে পারেনি পুলিশ। তবে পুলিশের ধারণা মুল আসামিকে ধরলে হত্যার রহস্য উন্মোচন হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com