শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের মিলনমেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “সরোবরের প্রান্তর জুড়ে আমাদের কয়েক প্রহর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারী “জাতীয় গ্রন্থাগার দিবস” উপলক্ষে চুনারুঘাট উপজেলার নালুয়া চা-বাগানের দমদমিয়া লেকে চুনারুঘাট পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বৈরী আবহাওয়ায় মেঘাচ্ছন্ন, শীতল বাতাস ও শীতকে উপেক্ষা করে গণপাঠাগারের উদ্যোগে ভ্রমণপিপাসুরা প্রকৃতির প্রেমে আবদ্ধ হয়ে দমদমিয়া লেকে উপস্থিত হন। এ সময় খানাপিনা, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতাসহ এ আনন্দ ভ্রমণ চলে বিকাল ৫ টা পর্যন্ত। এতে উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ও গণপাঠাগারের সভাপতি মোস্তফা মোরশেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমান আলী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অপু চৌধুরী, গণপাঠাগারের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান তাহের, গণপাঠাগারের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক এস এম মিজান, শিক্ষক মোখলেসুর রহমান, আঃ সামাদ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, চুনারুঘাট সরকারি কলেজের প্রশাসনিক কর্মকর্তা নুরুল হুদা, ব্যাংকার জসীম উদ্দিন তালুকদার, ঠিকাদার মোঃ আজমল হোসেন, বাগানের বাবু এমদাদ হোসেন লিটন, গণপাঠাগারের সমাজ কল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, সংবাদ পত্রিকার প্রতিনিধি শংকর শীল, মনসুর আহমেদ, আখতারুজ্জামান সুমন, নুরউদ্দিন প্রমূখ। এছাড়াও গণপাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com