রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের উপর হামলা ॥ গ্রেফতার ১

  • আপডেট টাইম সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী আকমল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃত আকমল হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আকমল হোসেন নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা গ্রামের আব্দুল লতিফের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়- গত শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ পৌরসভার গন্ধা গ্রামের সামাজিক সংগঠন গহীনপুরের পরিচালক ও চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন বাড়ি থেকে বের হয়ে নবীগঞ্জ বাজারে আসার পথিমধ্যে গন্ধ্যা পয়েন্টে পৌঁছামাত্রই ওই গ্রামেরই আকমল হোসেন পথরোধ করে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সুমনের উপর হামলা করে। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করে ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়। গত শনিবার (২২ জানুয়ারি) রাতে নবীগঞ্জ থানায় চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমন বাদী হয়ে হামলাকারী আকমল হোসেনকে আসামী করে মামলা দায়ের করেন। ওইদিন রাতেই নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে এস আই আমিতাভ তালুকদার, এস আই বিজয় দেবনাথ সহকারে একদল পুলিশ অভিযান চালিয়ে আকমল হোসেনকে গন্ধা গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের উপর হামলার ঘটনায় তাৎক্ষনিক অভিযোগ দায়েরের প্রেক্ষিতে অভিযান চালিয়ে হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আকমলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, চিত্রশিল্পী আসাদ ইকবাল সুমনের বিভিন্ন ছবি আয়ারল্যান্ড, ঢাকাসহ বিভিন্নস্থানে প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com